Tuesday, 24 December 2013

অষ্টম শ্রেণি: সাধারণ বিজ্ঞান
তৃতীয় অধ্যায়: ব্যপন, অভিস্রবণ ও প্রস্বেদন
   
    সৃজনশীল প্রশ্ন:
১.    জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিসমিস ভিজিয়ে রাখলেন। কিছুক্ষন পরে জারিফ লক্ষ করল,    কিসমিসগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রংতুলি দিয়ে ছবি আকছিল। এ সময় হঠাৎ করে রংতুলিতে থাকা   কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পড়ে পানিতে ছড়িয়ে গেল।
    ক) ভেদ্য পর্দা কাকে বলে ?
    খ) ইমবাইবিশন বলতে কী বুঝায় ?
    গ) কোন প্রক্রিয়ায় জারিফের বোনের রংতুলির উপকরণটি পানিতে ছড়িয়ে গেল ? ব্যাখ্যা কর।
    ঘ) জারিফের লক্ষ করা কিসমিস ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদেও জন্য গুরুত্বপূর্ন কেন  বিশ্লেষণ কর।
উত্তর:ক Ñ 
যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয়ের অনু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে। যেমন কোষ প্রাচীর।
উত্তর: খÑ
কলয়েডধর্মী শুকনো ও অর্ধ শুকনো পদার্থের পানি শোষন প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। স্টার্চ, সেলুলোজ, জিলেটিন ইত্যাদি কলয়েডধর্মী পদার্থ। এসব পদার্থের কোষ প্রাচীরের পানি শোষনই হলো ইমবাইবিশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় শুকনো বীজ অঙ্কুরোদগমের সময় প্রয়োজনীয় পানি শোষন করে।
উত্তর: গÑ
জরিফের বোনের রংতুলির উপকরনটি ব্যাপন প্রক্রিয়ায় পানিতে ছড়িয়ে গেল। কোনো পদার্থের অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে ছড়িয়ে পড়ার পদ্ধতিকে ব্যাপন বলে। অধিক ঘন স্থানের পদার্থের অনুর চাপের ফলে ব্যাপন ঘটে। এই চাপকে ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অনুর ব্যাপন ততক্ষন চলতে থাকে যতক্ষন না উক্ত পদার্থের অনুগুলোর ঘনত্ব সর্বত্র সমান না হয়। উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদান ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। জীবের সকল শারীবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া দরকার হয়।
উত্তর: ঘÑ
জারিফের লক্ষ করা কিসমিস অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষন করে ফুলে গেছে। অভিস্রবণ প্রক্রিয়াটি উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ন। পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের কোষে প্রবেশ করে। উদ্ভিদ এককোষী মুলরোম দিয়ে মাটিস্থ পানি অভিস্রবণ প্রক্রিয়ায় শোষন করে। অভিস্রবনের কারণে রসস্ফীতির ফলে উদ্ভিদের কান্ড ,পাতা সতেজ ও খাড়া থাকে। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া উভিস্রবণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বীজের অঙ্কুরোদগম অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের সার্বিক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয়।
২.    স্কুল থেকে বাসায় ফিরে আদিবা লক্ষ করল, টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে। বিকাল বেলা সে গাছগুলোতে পানি দিল। পরদিন সকালে দেখল গাছগুলো সতেজতা পেয়েছে।
    ক) ব্যাপন কাকে বলে  ?
    খ) প্রস্বেদনকে কেন ঘবপবংংধৎু বারষ  বলা হয় ?
    গ) টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কী ? ব্যাখ্যা কর।
    ঘ) পরবর্তীতে গাছগুলো কীভাবে সতেজতা ফিরে পেল ? বিশ্লেষণ কর ।
উত্তর: কÑ
কোনো পদার্থের অনুর অধিকতর ঘনস্থান থেকে কম ঘন স্থানে বিস্তার লাভ প্রক্রিয়াকে ব্যাপন বলে।
উত্তর : খ Ñ
উদ্ভিদ জীবনে প্রস্বেদন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রস্বেদনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে  যায়।  এতে উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রস্বেদনকে ক্ষতিকর মনে করা হয়। এজন্য প্রস্বেদনকে উদ্ভিদের জন্য এটি একটি প্রয়োজনীয় উপদ্রব্য মনে করা হয়।
উত্তর : গ Ñ 
পানি ঘাটতির কারনে আদিবার টবে থাকা গাছগুলোর কান্ড ও পাতা কিছুটা টুপসে যাওয়ায় নেতিয়ে পড়ছে। উদ্ভিদের নরম কান্ড ও পাতায় পানি প্রবেশের ফলে কোষের রসস্ফীতি ঘটে।আবার পানি বেরিয়ে গেলে কোষের প্লাজমামোলাইসিসের ফলে কোষ চুপসে যায়। আদিবার টবে থাকা গাছগুলো থেকে পানি বেড়িয়ে যাওয়ায় এগুলো নেতিয়ে পড়ে। আবার গাছগুলোতে পানি দেওয়ায় অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের কান্ড ও পাতার কোষে পানি প্রবেশ করছে। এতে রসস্ফীতির কারণে গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে। সুতরাং উদ্ভিদের পানির অভাব হলে নরম কান্ড ও পাতা নেতিয়ে পড়ে।
উত্তর : ঘ-
পরবর্তীতে গাছগুলো পানি শোষন করে সতেজতা ফিরে পেল। উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় মুলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষন করে। উক্ত পানি উদ্ধিদের যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। উদ্ভিদের পানি ঘাটতি দেখা দিলে কোষ থেকে পানি বেরিয়ে যায়।ফলে কোষ চুপসে যায়। যার কারনে উদ্ভিদের কান্ড ও পাতা নেতিয়ে পড়ে। আবার যখনই মাটিতে পর্যাপ্ত পানি থাকে তখন অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ প্রয়োজনীয় পানি মূলরোম দিয়ে শোষন করে। আদিবার টবের গাছগুলো পরবর্তীতে পানি পাওয়ায় কোষের রসস্ফীতি ঘটেছে। তাই গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে গাছগুলো পরবর্তীতে পানি পাওয়ায় কান্ড ও পাতা সতেজ হয়েছে এবং কান্ডের নেতিয়ে পড়া দূরীভূত হয়ে খাড়া হয়ে আছে।
৩.    নিচের চিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ( নিজে কর)
                      
ক) মূলরোম দিয়ে উদ্ভিদ কী করে ?
খ) উপরিউক্ত চিত্র দ্বারা কী বোঝানো হয়েছে ?
গ) শোষিত পানির জাইলেম ভেসেল পর্যন্ত পৌছানোর চিত্র আকঁ ও ব্যাখ্যা কর।
ঘ) মুলরোম ক্ষতিগ্রস্ত হলে উদ্ভিদেও কী ধরনের সমস্যা হবে বিশ্লেষন কর।
৪.    নিচের চিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ( নিজে কর)
      
    ক) রক্ষীকোষ কী ?
    খ) পত্ররন্ধ্র কোথায় থাকে ?
    গ) চিত্রে উল্লিখিত অঙ্গ যে প্রক্রিয়াটি সম্পন্ন করে তা ব্যাখ্যা কর।
    ঘ) চিত্রের প্রক্রিয়াটির উদ্ভিদ জীবনে গুরুত্ব বিশ্লেষণ কর।
    বহুনির্বাচনী প্রশ্ন:
১.    উদ্ভিদ কীসের সাহায্যে খাদ্য  ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষন করে  ?
    ক) মূলরোমের√        খ) মুল            গ) কোষ        ঘ) কান্ড
২.    পরিবেশের বৈচিত্রের উপর নির্ভর করে প্রাাণির-
    র) আকার, আকৃতি        রর) প্রাণির দৈহিক গঠন        ররর) প্রাণিদেহের বিভিন্নতা
    নিচের কোনটি সঠিক ? ক) র        খ) র ,রর        গ) র, ররর        ঘ) র রর, ররর √
৩.    জীবের কোন কাজে ব্যাপন ঘটে ?
     ক) শারীবৃত্তীয়        খ) যৌন            গ) প্রজনন        ঘ) শ্বসণ√
৪.    গ্লুকোজ  জারণে কী ব্যবহৃত হয় 
     ক) অক্সিজেন√        খ) নাইট্রোজেন        গ) ফসফরাস        ঘ) কার্বন
৫.    সালোকসংশ্লেষনের সময় উদ্ভিদ  বাতাসের কী গ্রহন করে ?
    ক) কার্বন ডাই অক্সাইড√    খ) নাইট্রোজেন        গ) ফসফরাস        ঘ) কার্বন
৬.    ব্যাপনের উদাহরণ ?
    র) কোষে অক্সিজেন প্রবেশ করে    রর) পাতা থেকে পানি নির্গমন    ররর) কোষে খাদ্য পরিবহন
    নিচের কোনটি সঠিক ? ক) র        খ) রর        গ) র, রর        ঘ) ,র রর, ররর
৭    প্রানীদেহে অক্সিজেন ও কার্বনডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবাহিত হয় ?
     ক) ব্যাপন√            খ) অভিস্রবণ        গ) শ্বসন            ঘ) রেচন
৮.    অভিস্রবণের সময় কোনটির  ব্যাপন  ঘটে না ?
    ক) দ্রবের            খ) দ্রাবকের        গ) দ্রবণের        ঘ) ঝিল্লির
৯    পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবনকে একত্রে কী বলে ?
    ক) কোষ রস√        খ) কোষ প্রানি        গ) মাতৃকা        ঘ) ম্যাট্রিক্স
১০.    কোষ পর্দা কেমন ?
    ক) অর্ধভেদ্য            খ বেদ্য            গ) ভেদ্য        ঘ) পুরু
১১.    মুলরোম কোন পানি শোষন করে ?
    ক) কৈশিক পানি          খ) স্যালাইন পানি    গ) লবণ পানি        ঘ) খনিজ পানি
১২.    কলয়েডধর্মী পদার্থ কোনটি  ?
    ক) সেলুলোজ        খ) কোষ প্রাচীর        গ) রাইবোসোম        ঘ) পেকটিন
১৩.    উদ্ভিদ লবণগুলো কী হিসেবে শোষণ করে   ?
    ক) আয়ন√            খ) জটিল যৌগ        গ) পরিফেরা        ঘ) কঠিন আয়ন
১৪.    লেন্টিসেল কোথায় অবস্থিত ?
    ক) কান্ডের             খ) মুলে            গ) কান্ডে        ঘ) শীর্ষে
১৫.    পাতার আর্দ্রতা বজায় রাখে কোনটি ?
    ক) প্রস্বেদন            খ) ব্যাপন        গ) নিঃস্বরন        ঘ) উদগিরণ
১৬.    অভিস্রবণের গুরুত্ব
    র) কোষের রসস্ফীতি        রর) মুলরোম দিয়ে পানি শোষন        ররর)  পাতা থেকে কার্বন ডাই অক্সাইড শোষন
    নিচের কোনটি সঠিক ? ক) র        খ) র ,রর        গ) র, ররর        ঘ) ,র রর, ররর
১৭.    কোনটির মাধ্যমে পানি ও খনিজ লবন পাতায় পৌছায় ?
    ক) জাইলেম বাহিকা        খ) জাইলেম ভেসেন    গ) ট্রাকিড        ঘ) প্যারেনকাইমা
১৮.    উদ্ভিদের পরিবহন টিস্যু
    র) জাইলেম            রর) ফ্লোয়েম            ররর) স্কেলেনকাইমা
    নিচের কোনটি সঠিক ? ক) র        খ) র ,রর        গ) র, ররর            ঘ) রর, ররর
১৯.    ব্যাপন মানে কী ?
    ক) ছড়িয়ে পড়া        খ) একত্রিত হওয়া    গ)  বিচ্ছিন্ন হওয়া    ঘ) নিগৃহীত হওয়া
২০.    ভেদ্যপর্দা ও অভেদ্য পর্দার পার্থক্য নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা ?
    ক) দ্রাবক দ্বারা        খ) দ্রব             গ) কোষ ঝিল্লী দ্বারা    ঘ) প্রাচীর দ্বারা
২১.    অভিস্রবণের সময় দ্রাবকের কী ঘটে ?
    ক) ব্যাপন            খ) ইমবাইবিশন        গ) অভিস্রবন        ঘ) প্রস্বেদন
২২. পানিতে নিমজ্জিত উদ্ভিদের পানি শোষন অঙ্গ কোনটি ?
    ক) পাতা            খ) সমস্ত দেহ        গ) মুলরোম        ঘ) কান্ড
২৩.    প্রস্বেদন হয়
    র)পত্ররন্ধের মাধ্যমে    রর) কান্ড ও পাতার কিউটিকলের মাধ্যমে    ররর) কান্ডের লেন্টিসেলের মাধ্যমে
    নিচের কোনটি সঠিক ? ক) র        খ) র ,রর        গ) র, ররর        ঘ) ,র রর, ররর
২৪.    পাতার পত্ররন্ধ্র নিয়ন্ত্রন করে কোনটি ?
    ক) রক্ষীকোষ        খ) লেন্টিসেল            গ) প্যারেনকাইমা        ঘ) মেসোফিল
২৫.    উদ্ভিদদেহে শোষিত পানি কোন প্রক্রিয়ায় বের হয় ?
    ক) প্রস্বেদন            খ) ব্যাপন        গ) অভিস্রবন        ঘ) কোনটি নয়
২৬.প্রস্বেদনের ভূমিকা
    র) উদ্ভিদদেহকে ঠান্ডা রাখা    রর) কোষরসের ঘনত্ব কমানো    ররর) পাতার আর্দ্রতা বজায় রাখা
    নিচের কোনটি সঠিক ? ক) র        খ) র ,রর        গ) র, ররর        ঘ) ,র রর, ররর
২৭.    কলয়েডধর্মী পদার্থের তরল পদার্থ শোষন প্রক্রিয়াকে কী বলে ?
    ক) ইমবাইবিশন        খ) ব্যাপন        গ) অভিস্রবন        ঘ) কোনটি নয়
২৮.    প্রস্বেদন প্রক্রিয়াটি  -
    র)  উদ্ভিদদেহকে ঠান্ডা রাখে    রর)  সালোকসংশ্লেষনে সাহায্য কওে    ররর)পাতার আর্দ্রতা বজায় রাখে
    নিচের কোনটি সঠিক ? ক) র        খ) র ,রর        গ) র, ররর        ঘ)  রর, ররর
২৯.    মুলরোম কোন প্রক্রিয়ায় পানি শোষন করে ?
    ক) ইমবাইবিশন        খ) ব্যাপন        গ) অভিস্রবন        ঘ) কোনটি নয়
৩০.    উদ্ভিদ পানি শোষন করে  কোন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় ?
    ক) ব্যাপন ও অভিস্রবন      খ) ব্যাপন         গ) অভিস্রবন        ঘ) অ্যাম্পফিবিয়া
৩১. কোন প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য একটি হবপবংংধৎু বারষ?
    ক) প্রস্বেদন            খ) ব্যাপন        গ) অভিস্রবন        ঘ) কোনটি নয়
৩২.    তুতে পানি ছেড়ে দিলে পানির রং কী হবে ?
    ক) ঘন নীল            খ) লাল            গ) কাল            ঘ) কোনটি নয়
৩৩.    কোষে অক্সিজেন প্রবেশের প্রক্রিয়ার নাম কী ?
    ক) ব্যাপন        খ) প্রস্বেদন        গ) অভিস্রবন        ঘ) কোনটি নয়
৩৪.    যে পর্দার ভিতর দিয়ে দ্রাবক ও দ্রাব অনু উভয়ই চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে । নিচের কোনটি ভেদ্য পর্দার উদাহরণ ?
    ক) কোষপ্রাচীর        খ) বাইরোসোম        গ) রাইবোসোম        ঘ) গলজি বস্তু
৩৫.    দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক রাখলে কী হবে ?
    ক)  পাতলা দ্রবণ থেকে দ্রাবক ঘন দ্রবণে যাবে       
    খ) পাতলা দ্রবণ থেকে দ্রব ঘন দ্রবনে যাবে   
    গ) ঘন দ্রবণ থেকে দ্রাবক পাতলা দ্রবণে যাবে
    ঘ) ঘন দ্রবণ থেকে দ্রাব পাতলা দ্রবণে যাবে
৩৬.    পানি ও চিনির মিশ্রনে কোনটি দ্রব ?
    ক) পানি            খ) চিনি            গ) উভয়ই        ঘ) কোনটি নয়
৩৭.    দুটি তরলের মধ্যে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে যে ব্যাপন ঘটে ?
ক) অভিস্রবণ        খ) প্রস্বেদন        গ) অভিস্রবন        ঘ) কোনটি নয়
৩৮.    পরিবহনের সঠিক প্রবাহ কোনটি ?
    ক) মূলরোম→ জাইলেম→পাতা    
    খ) মূলরোম→ জালেম →পাতা    
    গ) মূলরোম→ অইলাম→পাতা    
    ঘ) মূলরোম→ ফোয়েম→পাতা    
৩৯.    উদ্ভিদের দেহ কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয় ?
ক) প্রস্বেদন            খ) আস্বাদন        গ) অভিস্রবন        ঘ) ব্যাপন
৪০.    লেন্টিসেল কোথায় থাকে ?
    ক) কান্ডের ত্বকে        খ) পাতার পৃষ্টে        গ) ফলে            ঘ) ডালে
৪১.    বিকারের পানিতে তুতে যোগ করলে পানি তুতের রং ধারণ করবে এটা কোন প্রক্রিয়া ?
    ক) ব্যাপন            খ) ইমবাইবিশন        গ) অভিস্রবণ        ঘ) কোনটি নয়
    নিচের তথ্য উদ্দীপক থেকে ৪২-৪৩ নং প্রশ্নের উত্তর দাও
    অধিকাংশ কলয়েডধর্মী পদার্থই পানিগ্রাহী। স্টার্চ, সেলুলোজ, জিলেটিন, প্রভৃতি হলো কলয়েডধর্মী পদার্থের উদাহরণ।
৪২.    কোন প্রক্রিয়ায় উক্ত পদার্থগুলো অংশগ্রহণ করে ?
    ক) অভি¯্রবণ        খ) ইমবাইবিশন    √        গ) প্রস্বেদণ    ঘ) ব্যাপন
৪৩.    উদ্ভিদের ক্ষেত্রে কলয়েডধর্মী পদার্থ হলো-
    র)  কোষ প্রাচীর    রর)  পানি    ররর)জিলেটিন
    নিচের কোনটি সঠিক ? ক) র        খ) র ,রর            গ) র, ররর√    ঘ)  রর, ররর
    নিচের তথ্য উদ্দীপক থেকে ৪৪-৪৪ প্রশ্নের উত্তর  দাও।
উদ্ভিদ মাটি থেকে তার প্রয়োজনীয় পানি ও দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। কিন্তু উভয়ই একই ধরনের প্রক্রিয়ায় শোষিত হয় না। পানি  অভি¯্রবণ প্রক্রিয়ায় শোষিত হলেও খনিজ লবণ আয়ন হিসেবে শোষিত হয়।
৪৪.    নিচের কোনটিতে একই সাথে ব্যাপন ও অভি¯্রবণ ঘটে ?
    ক) শোষণ√            খ) বিশোধন        গ) প্রস্বেদন        ঘ) ব্যাপন
৪৫.    খনিজ লবণ  শোষিত হয়
    র)  আয়ন হিসেবে    রর) ক্যাটায়ন হিসেবে        ররর)অ্যানায়ন হিসেবে
    নিচের কোনটি সঠিক ? ক) র        খ) র ,রর        গ) র, ররর        ঘ) ও, রর, ররর√
৪৬.    উদ্ভিদ পানি শোষণ করে নিচের কোন প্রক্রিয়ায় ?
    ক) ব্যাপন        খ) অভি¯্রবণ            গ) নিঃস্বরণ        ঘ) ব্যাপন ও অভি¯্রবণ√
৪৭.    কান্ডের ত্বকে নিচের কোন জিনিস থাকে ?
    ক) লেন্টিকুলার    খ) লেন্টিসেল√    গ) ভাজক টিস্যু    ঘ) পরিবহন টিস্যু
৪৮.    ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষে অক্সিজেন প্রবেশ করে  নিচের কোনটি ঘটে ?
    ক) সালোকসংশ্লেষন     খ) ব্যাপন    গ)  ইমবাইবিশন        ঘ) শ্বসণ√
৪৯.    খনিজলবণ প্লাজমা পর্দা ভেদ করে কোষে পানি প্রবেশ করাকে কী বলে ?
    ক) অভি¯্রবণ√    খ) ব্যাপন    গ) প্রস্বেদন    ঘ) শ্বসন
৫০.    নিচের কোনটির ভিতর দিয়ে দ্রাবক ও দ্রাব উভয়ই যেতে পারে ?
    ক) কোষপ্রাচীর√    খ) মাছের পটকা        গ) জিলেটিন    ঘ) কিউটিনযুক্ত কোষপ্রাচীর

2 comments: